সর্বশেষ সংবাদ ::

ধুনটে আওয়ামীলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

বগুড়া সংবাদ  :  বগুড়ার ধুনট থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামীলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামের গোলাম মাষ্টারের ছেলে ধুনট উপজেলা যুবলীগের সহ-সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন ডলার (৪৩), ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ধুনট পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক চপল মাহমুদ (৩৮), ভান্ডারবাড়ী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া (৪০) ও মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (২৫)।

পুলিশ জানায়, ২০২৫ সালে দায়েরকৃত একটি মামলায় এজাহার নামীয় আসামী হিসাবে জাহাঙ্গীর হোসেন ডলারকে, পৃথক আরেক মামলায় চপল মাহমুদ ও সুজন মিয়াকে এবং ২০২৪ সালের আরেকটি মামলায় আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার অফিসার (ওসি) আতিকুল ইসলাম জানান, থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালমের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Check Also

বগুড়া পার্ক মসজিদে পবিত্র সিরাতুন্নবী সা: পালিত

বগুড়া সংবাদ  : বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের কেন্দ্রস্থল বাইতুল বারী পার্ক জামে মসজিদে পবিত্র সিরাতুন্নবী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *