সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় জেলা পরিষদের নব-নিযুক্ত প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা

বগুড়া সংবাদ : ব্যাটসোনাতলাবাসী ও সংবর্ধনা বাস্তবায়ন কমিটির উদ্যোগে রবিবার (২৯ মার্চ) বিকেলে বগুড়া জেলা পরিষদের নব-নিযুক্ত প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকিরকে বিএনপি,কৃষকদল,অঙ্গসহযোগী দল,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সোনাতলা প্রেসক্লাব গণসংবর্ধনা দিয়েছে। সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক এটিএম গোলাম রকিবের সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আহসান হাবীব রতন ও যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান রনির সঞ্চালনায় স্থানীয় শহীদ সৈকত চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন একেএম আহসানুল তৈয়ব জাকির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আহসান হাবীব রাজা আকন্দ,বিএনপি নেতা আবু নাছের ওয়াহেদ নবেল,শফিকুল ইসলাম মন্ডল, আহসান হাবিব মোহন,জহুরুল ইসলাম শেফা মন্ডল, এসএম হাদী,জামিরুল ইসলাম মেম্বর, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন বিএনপি নেতা সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শান্তু,তোফাজ্জল হোসেন,রঞ্জনা খান,মোঃ পলিন,রুহুল আমিন রঞ্জু,সেলিম রেজা বাবলা,বেলাল হোসেন রুবেল,উপজেলা কৃষকদলের সদস্য সচিব মানজুদুর রহমান লানজু,যুগ্ম আহবায়ক শফিউল্লাহ,শ্রমিকদল নেতা মোনারুল ইসলাম,মিজানুর রহমান,জিসাস সভাপতি উজ্জ্বল হোসেন খোকন-সহ অনেকে। বক্তব্য শেষে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। একদিকে অনুষ্ঠানে অসংখ্য নারী-পুরুষের ঢল,অন্যদিকে সংবর্ধিত অতিথি একেএম আহসানুল তৈয়ব জাকিরকে প্রচুর ক্রেস্ট,পুষ্পমাল্য ও ফুলের তোড়া প্রদান। এমন পরিস্থিতিতে মুগ্ধ হয়েছেন সংবর্ধিত ও প্রধান অতিথি।

Check Also

বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জেরধরে বৃদ্ধাকে ‎ হত্যা‌ বিবস্ত্র করে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা

বগুড়া সংবাদ  (‎জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : ‎‎বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *