সর্বশেষ সংবাদ ::

তালোড়ায় রেললাইন পার হতে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন সিএনজি চালক

 

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ার তালোড়ায় অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন সিএনজি চালক। তবে এসময় দ্রæতগতির ট্রেনের ধাক্কায় সিএনজিটি দুমড়ে মুচড়ে গেছে। ২৭মার্চ শুক্রবার বিকেলে তালোড়া দেবখন্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনারদিন বিকেল ৫টার সময় উপজেলার তালোড়া রেলস্টেশনের পশ্চিমে দেবখন্ড গ্রাম হতে সিএনজি চালক সিএনজি নিয়ে অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় লাইনের ওপর সিএনজিটি বন্ধ হয়ে যায়। এসময় চালক সিএনজিটি টেনে রেল লাইন পার করার চেষ্টা করে। ততক্ষণে ঢাকা হতে বগুড়া অভিমুখী দ্রæতগতির বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি নিকটে আসলে চালক দ্রæত সিএনজি থেকে বের হয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। কিন্তু ট্রেনের ধাক্কায় সিএনজি দুমড়ে মুচড়ে গিয়ে লাইন থেকে ছিটকে পড়ে যায়।
দেবখন্ড গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডার মনোয়ারুল করিম তালুকদার বলেন, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে জন্য সবাইকে সাবধানে রেললাইন পার হতে হবে। এ অরক্ষিত রেলক্রসিং দিয়ে শিক্ষার্থী, যানবাহন সহ প্রতিদিন বহুলোকজন চলাচল করে। একথা বিবেচনা করে এখানে গেট বেড়িয়ার স্থাপন ও স্থায়ীভাবে গার্ড রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
তালোড়া স্টেশন মাষ্টার সোহাগ হোসেন জানান, ৮০৯আপ বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজি দুর্ঘটনার কথাটি তিনি শুনেছেন। তিনি আরও জানান, অরক্ষিত রেলক্রসিং এলাকা নিজ দায়িত্বে সাবধানে পারাপার হওয়ার জন্য সর্বসাধারণকে নির্দেশনা দেয়া রয়েছে।

Check Also

বগুড়া মহানগর জামায়াতের শর্টপীচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে শর্টপীচ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *