সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় গরীব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ

বগুড়া সংবাদ : বগুড়ায় গরীব, দু:স্থ, এতিম, অসহায়, পথচারী, সুবিধাবঞ্চিত ও কর্মহীন ৬০জন মানুষকে ইফতার সামগ্রী বিতরণ করলো নব দিশা উইমেন ফাউন্ডেশন।

মঙ্গলবার (১৭মার্চ) বিকালে বগুড়া শহরের আজিজুল হক কলেজ রোড (পুরাতন) এর সুবিল ব্রীজ সংলগ্ন সাধারণ বীমা ভবনের নিচতলায় নারীদের নিয়ে গঠিত নব দিশা উইমেন ফাউন্ডেশন কার্যালয় থেকে সদস্যরা ইফতার বিতরণ কর্মসূচিটি পালন করেন।
এই সময়ে উপস্থিত ছিলেন নব দিশা উইমেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভানেত্রী শারমিন সুলতানা। অন্যান্য দের মধ্যে ছিলেন, আফসানা সিমি, মোছা: খাদিজা আক্তার পাতা, শাম্মি আক্তার, লায়লা কান্তা, আরফিনা হোসেন, আয়েশা আক্তার, মোছা: সাগরিকা খাতুন।
এর আগে ৪০ জন মানুষের মাঝে ঈদ সামগ্রী তুলে দেয় নব দিশা উইমেন ফাউন্ডেশন। এছাড়া নারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রশিক্ষণে যুব উন্নয়নসহ বিভিন্ন প্রশিক্ষকগণ হাতের কাজের সেলাই, হ্যান্ড এমব্রয়ডারির প্রশিক্ষণের পাশাপাশি শিশুদের, নারীদের পোষাকে রঙিন সুতায় ফুল তোলার প্রশিক্ষণ প্রদান করে।
নব দিশা উইমেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভানেত্রী শারমিন সুলতানা জানান, অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এবার ইফতার বিতল করা হলো। বিগত দিনগুলোতেও ইফতার বিতরণ করা হয়েছিলো।

Check Also

প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক প্রবীণ নারী-পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ

বগুড়া সংবাদ  (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) ; বগুড়ার কিচক মল্লিক পাড়ায় প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *