সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত ; শতাধিক যাত্রী আহত

বগুড়া সংবাদ: ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার দুপুরে ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশন ছেড়ে গিয়ে বাগবাড়ী নামক স্থানে লাইনচ্যুত হয়।

ট্রেনের ছাদে থাকা শতাধিক যাত্রী পড়ে গিয়ে আহত হয়েছে। ট্রেনটিতে হাজারের বেশি যাত্রী ছিলেন। এই দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান হাবিব বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে দুপুরে সান্তাহার স্টেশনে বিরতি করে। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের জন্য কাজ এখনও শুরু হয়নি।
সান্তাহার রেলওয়ে স্টেশনে জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর  হাবিবুর রহমান বলেন, লাইনে কাজ চলছিল তবে অতিরিক্ত ট্রেনের ইঞ্জিলে যাত্রী থাকার কারনে লাল পতাকা দেখতে না পেয়ে ট্রেন চালক ট্রেন চালিয়ে যাওয়ার কারনে এই দুর্ঘটনা ঘটে।

Check Also

বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

বগুড়া সংবাদ  : শুক্রবার সকালে বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের উদ্যোগে পবিত্র মাহে রবিউল আউয়াল মাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *