সর্বশেষ সংবাদ ::

মেধাবীদের উৎসাহ দিতে গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে পুরস্কার বিতরণ

বগুড়া সংবাদ: বগুড়ার শিবগঞ্জের সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় বিদ্যালয়ে প্রাঙ্গনে জানুয়ীর ও ফেব্রুয়ারী মাসের মাসিক মূল্যয়নে মেধা তালিকায় ১ম ও ২য় স্থান অর্জনকারী প্লে থেকে ১০ম শ্রেনির ৯০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের পরিচালক শাহিনুর ইসলাম। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক মেকাঈল মীর, অসীম, উম্মে সালমা, ফিরোজ আহম্মেদ, শরিফুল ইসলাম, উজ্জল হোসেন, আব্দুল হান্নান, জিয়াউর রহমান, জুয়েল রানা, খোকন, সুমাইয়া আক্তার প্রমুখ। এ ব্যাপারে গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের পরিচালক শাহিনুর ইসলাম বলেন, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন বিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের একটি মুহূর্ত। আজ আমরা সেই সব মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দিচ্ছি, যারা তাদের পরিশ্রম, অধ্যবসায় ও মেধার মাধ্যমে কৃতিত্ব অর্জন করেছে। তাদের এই সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি আমাদের বিদ্যালয়েরও গর্ব।
আমি বিশ্বাস করি, আজকের এই পুরস্কার শিক্ষার্থীদের জন্য কেবল একটি সম্মাননা নয়, বরং ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা।

Check Also

ধুনটে লাঠির আঘাতে কৃষকের মৃত্যু, ঘাতক কারাগারে

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে লাঠির আঘাতে সঞ্জিব আলী (৬৫) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *