সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট নাট্য পরিচালক ও অভিনেতা মরহুম আবেদ আলী এবং সিনিয়র সহ-সভাপতি মরহুম জমির আলী স্মরণে আলোচনা সভা, দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের কলোনী সংগঠন সংলগ্ন মাদ্রাসায় নন্দন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মতিয়ার রহমান বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা খলিলুর রহমান চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়াউল হক বাবলা, আহসান হক দুলাল, জাহিদুর রহমান মুক্তা, এইচ আলীম, রবিউল ইসলাম, নন্দন শিল্পীগোষ্ঠীর সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক আরজু, মাহমুদ কাজল নুর, সাবেক সাধারণ সম্পাদক দুলাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সুচন্দন সরকার চন্দন, সাংগঠনিক সম্পাদক শ্রী বাসুবেদ চন্দ্র ঘোষ, প্রচার সম্পাদক মামুনুর রশিদ মামুন, সদস্য হাসান আলী, রফিকুল ইসলাম রফিক, তোতা মিয়া, হেলাল উদ্দিন, বকুল আহম্মেদ, জনি, আমিনুল হক সন্তোষ, মরহুম জমির আলীর ছেলে জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওঃ মোঃ জাকারিয়া। ইফতার পূর্বে সংগঠনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট নাট্য পরিচালক ও অভিনেতা মরহুম আবেদ আলী, সিনিয়র সহ-সভাপতি মরহুম জমির আলীর আত্মার মাগফেরাত কামানসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয়। এরআগে আলোচনা সভায় মরহুমদের শিল্পক্ষেত্রে অবদান স্মরণ করা হয় এবং স্মৃতিচারণ করা হয়।

Check Also

বগুড়ায় র‌্যাব-১২’র অভিযানে ২৪ ঘণ্টার মধ্যেই রকি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বগুড়া সংবাদ :  বগুড়া, ২৪ এপ্রিল ২০২৬: বগুড়ার শাজাহানপুরে চাঞ্চল্যকর রকি হত্যা মামলার এজাহারভুক্ত ১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *