সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) : বাংলাদেশ জাতীয়বাদী তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি বুধবার শিবগঞ্জ বরকতিয়া কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়াখায়ের ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ উপজেলা ও পৌর তাঁতীদলের আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর তাঁতীদলের সভাপতি সোহেল রানা, সহ-সভাপতি তালেবুল ইসলাম, সাধারণ সম্পাদক শিহাবুল ইসলাম সজিব, মাঝিহট্ট ইউনিয়ন তাঁতীদলের সভাপতি শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক মাশকুরুল আলম, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, রায়নগর ইউনিয়ন সভাপতি বাদশা মিয়া, আটমূল ইউনিয়ন সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক রুবেল মিয়া, তাঁতীদল নেতা আওলাদ হোসেন ও আব্দুল আজিজ সহ থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আলমগীর হোসেন।

Check Also

আদমদীঘিতে শয়ন ঘরে তালা দেয়াকে কেন্দ্র করে উল্টো বাদীর বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের

বগুড়া সংবাদ  : বগুড়ার আমদীঘিতে রবিউল ইসলাম ফকির নামের একজনের শয়ন ঘরে তালা দেয়াকে কেন্দ্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *