সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় আমানা বিগ বাজারের ১৩তম শাখার যাত্রা শুরু

বগুড়া সংবাদ : বগুড়ায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির চেইন সুপার শপ আমানা বিগ বাজারের ১৩তম শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরের কাজী নজরুল ইসলাম সড়ক পুরাতন সেন্সবেরী, এশিয়া মিষ্টান্নের বিপরীতে এ শাখার উদ্বোধন করা হয়।
শপটির উদ্বোধন করেন আমানা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসউদুল হক। এসময় উপস্থিত ছিলেন আমানা গ্রুপের ইসি চেয়ারম্যান ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, একিউএম ডিসেন্ট আহম্মেদ সুমন, পরিচালক মোঃ আল আমিন, মোঃ আশরাফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শামসুল হক বেনু, শাহিনুর ইসলাম সবুজ, মেজবাউল হক রন্টু, মধুমতি ব্যাংক বগুড়া শাখার ম্যানেজার আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমান টিপু, রফিকুল ইসলামসহ প্রমুখ।
আমানা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসউদুল হক জানান, প্রতিষ্ঠানটি বাংলাদেশে আধুনিক খুচরা চেইন শপ হিসেবে আমানা বিগ বাজার লিমিটেড চালু করেছে। যা দেশের খুচরা বাজারে একটি বড় উদ্যোগ। এটি মানসম্মত পণ্য ন্যায্য মূল্যে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে বগুড়াসহ বিভিন্ন স্থানে এর আউটলেট রয়েছে। যার মধ্যে ১৩তম আউটলেটটি বগুড়ার থানা রোডে অবস্থিত।
এদিকে উদ্বোধনের প্রথম দিনই শপটিতে গ্রাহকের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। একই ছাদের নীচে প্রয়োজনীয় সকল ধরণের নিত্যপণ্য পাওয়া যাচ্ছে। কর্মকর্তারা জানান, শপটিতে সম্পন্ন ভ্যাটমুক্ত এবং ন্যায্য মূলে পণ্য বিক্রয় করা হবে।

Check Also

শিবগঞ্জে মাত্র ১৪ ঘন্টার ব্যাবধানে সাবেক ব্যাংক কর্মকর্তকসহ দুই বৃদ্ধা খুন,

বগুড়া সংবাদ : রশিদুর রহমান রানা ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১৪ ঘন্টার ব্যাবধানে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *