সর্বশেষ সংবাদ ::

কাহালুতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের পরিশেষ হতে গত বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানা পুলিশের এ এস আই মোজাম্মেল হক সংগীয় ফোর্স সহ অভিযান চালিয়ে চুরি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইয়ানুর রহমান (৪০)কে গ্রেফতার করেছেন।
ইয়ানুর রহমান কাহালুর জামগ্রাম ইউনিয়নের পরিশেষ গ্রামের মোকছেদ আলীর পুত্র।
থানা সূত্রে জানা গেছে, ঐ গ্রামের একটি চুরি মামলায় বিগত ২০১৯ সালের ২০ অক্টোবর বিজ্ঞ আদালত ইয়ানুরকে ১ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। আদালতের রায়ে পর থেকে সে পলাতক ছিল।

 

 

Check Also

সান্তাহারে আলোচিত হত্যার রাকিকা আক্তার রাকার পরিবারের খোঁজ খবর নেয় পৌর বিএনপির নেতৃবৃন্দরা

বগুড়া সংবাদ : মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়ার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া মহল্লায় প্রতিবেশীর দ্বারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *