সর্বশেষ সংবাদ ::

কাহালুতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের পরিশেষ হতে গত বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানা পুলিশের এ এস আই মোজাম্মেল হক সংগীয় ফোর্স সহ অভিযান চালিয়ে চুরি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইয়ানুর রহমান (৪০)কে গ্রেফতার করেছেন।
ইয়ানুর রহমান কাহালুর জামগ্রাম ইউনিয়নের পরিশেষ গ্রামের মোকছেদ আলীর পুত্র।
থানা সূত্রে জানা গেছে, ঐ গ্রামের একটি চুরি মামলায় বিগত ২০১৯ সালের ২০ অক্টোবর বিজ্ঞ আদালত ইয়ানুরকে ১ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। আদালতের রায়ে পর থেকে সে পলাতক ছিল।

 

 

Check Also

কাহালুতে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এর মৃত শ্রমিকদের পরিবারের মাঝে এককালীন চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে গত বুধবার রাতে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *