বগুড়া সংবাদ : (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধি: গতকাল সোমবার ২০২৫-২৬ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে পবিত্র ঈদ উপলক্ষে নারুয়ামালা ও সোনারায় ইউনিয়নে দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন করেন বগুড়া-৭ আসনের জাতীয় সংসদ সদস্য মো: মোরশেদ মিলটন। এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প অফিসার মফিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি নারুয়ামালা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম টুকু, নারুয়ামালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার, চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজার রহমান রঞ্জু, সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজা মন্ডল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তা, সোনারায় ইউনিয়ন পরিষদ সচিব শাহ আলমসহ যুবদল, ছাত্রদল, কৃষক দল, তাঁতি দল, ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। এই সহায়তা কর্মসূচীর আওতায় প্রায় ৪ হাজার সুবিধাভোগীদের হাতে ১০ কেজি করে চাল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মোরশেদ মিলটন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
