সর্বশেষ সংবাদ ::

এরুলিয়া ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় আবিদুর রহমান সোহেল জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস দুর্নীতি ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ উপহার দিবে

বগুড়া সংবাদ : জামায়াতে ইসলামী বগুড়া শহর আমীর ও বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন পক্ষে আপনারা রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে সন্ত্রাস দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে গড়ে তুলবো। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন  ছাড়া কোনদিন সমাজে শান্তি প্রতিষ্ঠা হবেনা। স্বাধীনতার ৫৪  বছর অতিবাহিত হলেও কোন শাসন দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত করে গড়ে তুলতে পারেনি।  সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় হবে আমাদের প্রধান কাজ। তিনি বুধবার বিকেলে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ীতে ইউনিয়ন জামায়াত আয়োজিত দাঁড়িপাল্লা প্রতীকে গণ সংযোগ ও পথ সভায় একথা বলেন। ইউনিয়ন আমীর মাওলানা সুলতান আলীর সভাপতিত্বে ও  সেক্রেটারী দুলালের পরিচালনায় পথসভায় আরো বক্তব্য রাখেন শহর দাওয়াহ ও শিক্ষা সম্পাদক ড. মাওলানা হেদায়েতুল ইসলাম, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি ইদ্রিস আলী, আহসান হাবিব সাকিল, বাদল, রায়হান আলী, ফরহাদ হোসেন, মাহফুজার রহমান, কনক প্রমুখ।

Check Also

ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

বগুড়া সংবাদ :  উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *