সর্বশেষ সংবাদ ::

লটারিতে বগুড়ার নতুন পুলিশ সুপার হলেন শাহাদাত হোসেন

বগুড়া সংবাদ : দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করেছে সরকার। আজ বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপনে বগুড়ার পুলিশ সুপার হিসেবে যোগদান করছেন মো. শাহাদাত হোসেন। তিনি এর আগে পিবিআই’র পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে বগুড়ার সদ্যবিদায়ী পুলিশ সুপার জিদান আল মুসাকে দিনাজপুরের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এসপি নির্বাচন করা হয়। গত শনিবার (২২ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দু’ঘণ্টার বৈঠকে নির্বাচনকালে পুলিশের নিয়োগ ও বদলি-সংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার ধারাবাহিকতায় লটারি করে ৬৪ জেলার এসপি নির্বাচন করা হলো।

 

Check Also

ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

বগুড়া সংবাদ :  উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *