সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির বৃক্ষরোপণ কর্মসূচি

বগুড়া সংবাদ :বাংলাদেশ তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বগুড়ার আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার বেলা ১২টায় উপজেলার তেঁতুলিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান স্মৃতি সড়কের দুই পাশে কাঁঠাল ও মেহগনির শতাধিক গাছ রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।

এ সময় উপস্থিত ছিলেন বেডোর পরিচালক আতোয়ার হোসেন পল্টু, উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, অধ্যক্ষ সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, দন্ত চিকিৎসক আমিনুল ইসলাম সুমন, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তরিকুল ইসলাম, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পাল, স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন, সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন যুব কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবীব তুহিন, হাসিবুল ইসলাম শাকিল, মামুন প্রমূখ।

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *