সর্বশেষ সংবাদ ::

আজকের ছাত্র/ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ কাহালুর সাওমির   উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে                                                 –এম পি মোশারফ হোসেন

বগুড়া সংবাদ: পবিত্র ঈদুল আযহার পরেদিন শুক্রবার দিনব্যাপী বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কাহালু স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি, মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সাওমি) এর আয়োজনে ঈদ পুণর্মিলনী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা/২৬ইং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি, মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সাওমি) এর সভাপতি মো. আবু তালহা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ৩৯বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।

কাহালু স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি, মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সাওমি) এর সাধারণ সম্পাদক মো. উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ ও অধিনায়ক, এপিবিএন-২, মুক্তাগাছা, ময়মনসিংহ এর অতিরিক্ত ডিআইজি মো. কুতুব উদ্দিন (বেলাল), রাজশাহী বিশ্ববিদ্যালয় এর চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোছা. নাজিয়া আফরিন উর্মি, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চিকিৎসক গবেষক, প্যান্ডেমিক সায়েন্সেস ইনস্টিটিউট, নাফিল্ড ডিপার্টমেন্ট অব মেডিসিন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য এবং সহযোগী বিজ্ঞানী, আইসিডিডিআরবি এবং ঢাকা কলেরা হাসপাতাল এর ডাঃ জাকিউল ইসলাম।

সাওমির উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ সৈয়দ শামসুল আরেফিন জুয়েল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাওমির উপদেষ্টা আবুল মুনসুর খান, প্রভাষক পি এম মাকসুদুর রহমান মাসুদ, সহকারী অধ্যাপক কুতুব শাহাবুদ্দিন বাবু; সাওমির প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা হারুন আর রশিদ,উপদেষ্টা অ্যাডভোকেট আকরাম হোসেন; আরিফুল ইসলাম সোহাগ এবং কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফেরদৌস আলী শেখ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাওমির অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, নবীণ চাকুরিজীবী ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা

হয়।

Check Also

লাইসেন্স ছাড়াই “ছ” মিল পরিচালনা: ৩ “ছ” মিল মালিকসহ চার জনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই “ছ” মিল পরিচালনার দায়ে তিন “ছ” মিল মালিকসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *