সর্বশেষ সংবাদ ::

ধুনটে মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স পণ্য বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীর জরিমানা

বগুড়া সংবাদ  : বগুড়ার ধুনটে মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স পণ্য দোকানে সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার বিকালে ধুনট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিমেল রিছিল জানান, ধুনট বাজারে বুধবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স পণ্য দোকানে সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে দুইজন ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *