সর্বশেষ সংবাদ ::

ধুনটে বিএনপির ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা তৃনমূল নেতাকর্মীদের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিএনপির ওয়ার্ড পর্যায়ের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১১ জুন) বিকালে চৌকিবাড়ী ইউনিয়নের যুগিগাঁতি চারমাথা বাজার এলাকায় ৯নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ।

চৌকিবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিটন শেখ, সহ-সভাপতি পুশা মল্লিক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা সাবেক মেম্বার সাইফুল ইসলাম, আব্দুর রশিদ, আবুল কালাম, আব্দুল হালিম, মন্টু শেখ, রুবেল মিয়া প্রমূখ।

 

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *