সর্বশেষ সংবাদ ::

বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে…  সান্তাহারে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত 

বগুড়া সংবাদ : কৃষি উন্নয়ন,পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের ফারিস্তা কমিউনিটি সেন্টারে রাজশাহী ও রংপুর বিভাগের যৌথ সমাবেশ সফল করার জন্য এ আয়োজন করা হয়। সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের   সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শুভ, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন  ভুট্টু, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা যুবদল নেতা শামীম হোসেন, আনোয়ার হোসেন জীবন, আরিফুল হক রুমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক  মাহমুদুল আলম, শাহজাহান আলম স্বপন, ফেরদৌস হোসেন, যুবদল নেতা সিদ্দিকুর রহমান তুফান, জাকিরুল ইসলাম জুয়েল, আশফাকুল ইসলাম পাভেল, জহির রায়হান শুভ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি  রুহুল আমীন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর শাখার সভাপতি মানিক হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন লিয়ন, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম সাকিব, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রদল নেতা বাপ্পি হাসান রাহুল, পৌর  ছাত্র দলের সভাপতি  সোহাগ হোসাইন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ছনি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ আবিদ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলিফ রবিন প্রমুখ।

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *