সর্বশেষ সংবাদ ::

সান্তাহার যুবদলের নেতা-কর্মীদের সাথে জেলা যুবদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ার সান্তাহার পৌর যুবদল কার্যালয়ে সান্তাহার পৌর যুবদলের নেতা-কর্মীদের সাথে বগুড়া জেলা যুবদলের সভাপতি – সাধারণ সম্পাদকের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাত ৮ টায় সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, সেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, সদস্য সচিব সাব্বির আহমেদ লিয়ন, সান্তাহার পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন প্রমুখ।

Check Also

‎বগুড়ার গাবতলীতে ওলামাদলের ‎দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকী গাবতলী বগুড়া):  বগুড়ার গাবতলী উপজেলায় জাতীয়তাবাদী ওলামা দল ও পৌর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *