সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বাবা-ছেলে মিলে স্কুলছাত্রীকে ধর্ষণ: পলাতক ছেলে গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ায় বাবা ছেলে মিলে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১০ মার্চ) রাতে রাজশাহীর বাগমারা থানার হাসিনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আসামির নাম গোপাল চন্দ্র দাস। এ মামলায় গোপালের বাবা তুলসি দাস পলাতক রয়েছেন। এসব তথ্য পুণ্ড্রকথাকে নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার উসমান গণি। র‍্যাবের এই কর্মকর্তা জানান, গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে বগুড়ার সদর উপজেলার ফুলবাড়ি মগলিশপুর এলাকায় এক স্কুলছাত্রীকে কৌশলে ঘরে ডেকে নিয়ে গোপাল চন্দ্র দাস ও তার বাবা তুলসি চন্দ্র দাস ধর্ষণ করে। এ ঘটনার পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার মা বিষয়টি জানতে পারেন এবং গত ৪ মার্চ বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। র‌্যাব-১২ ও র‌্যাব-৫-এর যৌথ অভিযানে গোপাল চন্দ্র দাসকে রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Check Also

কাহালুতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বগুড়া সংবাদ:  সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ার কাহালু উপজেলা ও পৌর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *