
বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাতেজা বিবি (৫৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আখুনজা গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে খাবার খেয়ে খাতেজা বিবি তার শয়নকক্ষে যাওয়ার সময় গ্রিলের দরজায় হাত দেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত খাতেজা বিবি আখুনজা গ্রামের আলহাজ্ব মো. আব্দুল মজিদ পাদ্দারের স্ত্রী।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যুর বিষয়টি কাহালু থানা পুলিশ ও নিহতের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা