সর্বশেষ সংবাদ ::

রাণীনগরে সাজাপ্রাপ্ত ও চাঁদাবাজী মামলার আসামীসহ ছয়জন গ্রেফতার

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এবং চাঁদাবাজী মামলার আসামীসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কালীগ্রাম মাঝিপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল মালেক ওরফে ডলার (৩৮), গিরিগ্রামের আহম্মেদ আলীর ছেলে জাকির হোসেন (৪৫), ঘোষগ্রামের রকিম উদ্দীনের ছেলে সিরাজ উদ্দীন (৩৫), গিরিগ্রামের অবির আলীর ছেলে শুকুর উদ্দীন (৪০),সিলমাদার গ্রামের ছোবহান আলীর ছেলে জার্মান আলী (৪০) ও মধ্যরাজাপুর গ্রামের আক্কাস আলীর ছেলে আসলাম আলী (৩৫)।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান,মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সম্প্রতি দায়েরকৃত চাঁদাবাজী মামলার আসামী এবং অন্য আরো একটি মামলার সাজাপ্রাপ্ত আসামী আব্দুল মালেক ওরফে ডলারকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া একই রাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাকির হোসেন ও সিরাজ উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে শুকুর উদ্দীন, জার্মান আলী ও আসলাম আলীকে গ্রেফতার করা হয়েছে।

Check Also

ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

বগুড়া সংবাদ :  উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *