সর্বশেষ সংবাদ ::

কাহালু বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ

কাহালু বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ

বগুড়া সংবাদ : অগ্নিকান্ড প্রায় ৬০ লাখ টাকার মালামাল ভস্মিভুত
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত বুধবার শেষ রাতে দিকে কাহালু বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দিন ভুইয়ার গবাদি পশু, পোল্ট্রি, মাছের খাদ্য ও ঔষধের দোকানে এক ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৬০ লাখ টাকার মালামাল ভস্মিভুত হয়ে গেছে।
ব্যবসায়ী নাজিম জানান, রাত ৪ টার দিকে তার দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দোকানে দেশের নামকরা কোম্পানীর মুল্যবান ঔষধ ও খাদ্য ছিল। তিনি দোকানের কোন মালামাল বের করতে পারেননি। বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে তার ধারনা। এদিকে আগুনের সংবাদ পেয়ে কাহালু উপজেলা ফায়ার স্টেশনের টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

Check Also

থানায় আরো একটি অভিযোগ বগুড়ার গাবতলীর হোসেনপুরে মারপিটে আহত-৩

বগুড়া সংবাদ :  বগুড়ার গাবতলীর হোসেনপুরে অটো ভর্তি করাকে কেন্দ্র করে মারপিটে -৩ জন আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *