সর্বশেষ সংবাদ ::

পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি

পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি

বগুড়া সংবাদ : বাংলাদেশের আকাশে আজ ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে ও ২৭ জানুয়ারি দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে মেরাজ।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় জানানো হয়, ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কিত তথ্য সারা দেশের জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানসহ বিভিন্ন কর্তৃপক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে। পর্যালোচনায় দেখা যায়, আজ ২৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি, ১৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ১ জানুয়ারি ২০২৫ খ্রি. সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে।

এ অনুযায়ী, আগামী ২ জানুয়ারি থেকে রজব মাস গণনা শুরু হবে এবং ২৬ রজব ১৪৪৬ হিজরি, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৭ জানুয়ারি ২০২৫ খ্রি. দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

Check Also

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রটোকল অফিসার-১ হিসেবে নিয়োগ পেয়েছেন উজ্জ্বল

  বগুড়া সংবাদ : জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ পদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *