সর্বশেষ সংবাদ ::

ধুনটে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্র-জনতা

ধুনটে ছাত্রলীগ নেতাকে আটক করে
পুলিশে দিল ছাত্র-জনতা

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে বিপুল হাসান (৩০) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র-জনতা। বুধবার বগুড়া শহরে ঘোরাফেরাকালে স্থানীয় ছাত্র-জনতা তাকে আটক করে বগুড়া সদর থানায় সোপর্দ করে বলে জানাগেছে। গ্রেপ্তারকৃত বিপুল হাসান ধুনট পৌরসভার পশ্চিমভরনশাহী গ্রামের মুক্তিযোদ্ধা মরহুম গোলাম হোসেন মাস্টারের ছেলে এবং তিনি ধুনট
পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক। ধুনট থানাসূত্রে জানাযায়, ২০১৮ সালে বিএনপির সমাবেশে হামলা ও দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনায় ২০২৪ এর গণঅভ্যুত্থান পারবর্তীতে বিপুল হাসানের বিরুদ্ধে ধুনট থানায় দুটি এবং বগুড়া সদর থানায় আরো একটি মামলা দায়ের হয়। এর পর থেকেই তিনি পলাতক ছিলেন। বুধবার বগুড়া শহরে ঘোরাফেরাকালে স্থানীয় ছাত্র-জনতা তাকে আটক করে বগুড়া সদর থানায় সোপর্দ করেছে।

Check Also

বগুড়ায় ফল ব্যবসায়ী আরফানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বগুড়া সংবাদ : বগুড়া সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ফল ব্যবসায়ী সমিতির সাবেক সিনিয়র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *