সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী নিহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাক্তন জিলা স্কুল শিক্ষার্থী নিহত

বগুড়া সংবাদ :  বগুড়ার সদরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে সৌমিক নামে এক তরুণ নিহত হয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সদরের রাজাপুর এলাকার জয়বাংলা হাট নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত সৌমিক সদরের পশ্চিম পালশা এলাকার বাসিন্দা। শহরের জিলা স্কুলের ২০২৪ সালে এসএসসি পাশ করেন। এ সময় সৌমিকের সঙ্গে আবিব ও আভাস নামে তার দুই বন্ধু ছিল। তারা দুর্ঘটনায় আহত হন।

তিন বন্ধুই ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন সদর থানার আওতাধীন ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম। তিনি জানান, তিন বন্ধু প্রাইভেট কার নিয়ে বেড়াতে বের হয়। জয়বাংলা হাট এলাকায় কোনো কারণে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে জমিতে পড়ে যায়। পরে আহত অবস্থায় সৌমিককে হাসপাতালে নেয়ার সময় সে মারা যায়। কিন্তু হাসপাতালে খোঁজ নিলে সৌমিকের লাশ পাওয়া যায়নি।

এসআই আমিনুল ইসলাম আরও বলেন, খোঁজ নিয়ে জানতে পারি তার পরিবার লাশ বাড়িতে নিয়ে চলে গেছে। আর বাকি দুজন হালকা ব্যাথা পেয়েছে।গুরুতর কোনো আহত হয়নি। তারাও বাসায় চলে গেছে।

Check Also

সান্তাহারে আলোচিত হত্যার রাকিকা আক্তার রাকার পরিবারের খোঁজ খবর নেয় পৌর বিএনপির নেতৃবৃন্দরা

বগুড়া সংবাদ : মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়ার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া মহল্লায় প্রতিবেশীর দ্বারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *