সর্বশেষ সংবাদ ::

রাণীনগরে গোয়াল ঘর থেকে গরু চুর

বগুড়া সংবাদ :  নওগাঁর রাণীনগরে গোয়াল ঘর থেকে দুইটি গরু চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার কাশিমপুর সরদারপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মিজানুর রহমান মিলনের গোয়াল ঘর থেকে এই চুরির ঘটনা ঘটে।
মিজানুর রহমান জানান,বৃহস্পতিবার সন্ধায় বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে গরু-ভেড়া রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। সকালে ঘুম থেকে ওঠে দেখেন গোয়াল ঘরের তালা খুলে প্রায় এক লক্ষ ২০হাজার টাকা মুল্যের দুইটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্সপেক্টর তদন্ত) মসলেম উদ্দীন জানান,চুরির ঘটনায় আমাদেরকে কেউ জানায়নি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Check Also

বগুড়ার ১২টি থানার মধ্যে কাহালু থানার শ্রেষ্ঠ ওসিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানালেন এম পি মোশারফ হোসেন

বগুড়া সংবাদ: বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা মে/২৬ইং এ জেলার ১২টি থানার মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *