সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় মানব উন্নয়ন সংস্থার পরিচালক মিলনের আত্মহত্যা

বগুড়া সংবাদ : বগুড়ায় মানব উন্নয়ন সংস্থার পরিচালক মাহবুবুর রহমান মিলন (৪৫) আত্মহত্যা করেছেন। আজ বুধবার (৪ নভেম্বর) বগুড়া শহরের খান্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সংস্থার অফিস কক্ষে সিলিং ফ্যানের সাথে রশি লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।স্টেডিয়াম ফাঁড়ির এসআই সোহাগ ফকির জানান, আজ বুধবার (৪ নভেম্বর) বেলা সোয়া ২ টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। তার লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। এই রিপোর্ট তৈরির সময় তার গলায় অর্ধ চন্দ্র আকৃতির দাগ দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। সেইসাথে ওই সংস্থার অফিস কক্ষের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

এতে দেখা গেছে তিনি অফিসের সিলিংফ্যানের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছেন। ময়না তদন্তের জন্য তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Check Also

শিবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বগুড়া সংবাদ :(রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া) “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *