সর্বশেষ সংবাদ ::

কাহালুর বিবিরপুকুর বাজারে পিরানহা মাছ বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

বগুড়া সংবাদ : শুক্রবার সকালে বগুড়ার কাহালুর বিবিরপুকুর বাজারে পিরানহা (চান্দা) মাছ বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে মাছ ব্যবসায়ি জহুরুল ইসলামের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মলিহা খানম। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নূর নবী, মৎস্য সম্প্রসারণ অফিসার মাহবুব জামান সিদ্দিকী সহ আইন শৃখললা বাহিনীর সদস্যবৃন্দ। জব্দকৃত মাছ কাহালু পৌর এলাকায় অবস্থিত মাদরাতুস সাহাবা মাদরাসায় বিতরণ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নূর নবী জানান, পিরানহা (চান্দা) মাছ খাওয়া নিষিদ্ধ না। যেহতু এই মাছকে রাক্ষসে মাছ বলা হয় কারণ এই মাছ পুকুর, খাল বিল, নদীনালার দেশী জাতীয় সকল প্রকার মাছ ভক্ষণ করে। তাই এই মাছ চাষ না করার জন্য সরকার আইনগত ভাবে নিষিদ্ধ করেছেন।

Check Also

সরকারের বাইরে কাউকে ট্যাক্স দেওয়ার সুযোগ নেই, চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ দিন: বগুড়ার পুলিশ সুপার

বগুড়া সংবাদ : সরকারের বাইরে কাউকে ট্যাক্স বা চাঁদা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *