সর্বশেষ সংবাদ ::

বগুড়া কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বগুড়া কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বগুড়া সংবাদ : বগুড়া কারাগারে নাশকতা মামলায় গ্রেপ্তার এক আওয়ামী লীগের নেতার মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আসামির নাম শহিদুল ইসলাম রতন। তিনি শহরের গোদারপাড়া দক্ষিণ পাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের সুপার ফারুক আহমেদ।তিনি জানান, শহিদুল ইসলাম রতন আগে থেকে অসুস্থ ছিলেন। তার ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা ছিল। সম্প্রতি কারাগারের মেডিকেল ওয়ার্ডে রাখা ছিল তাকে। গতকাল বিকেলেও তাকে নেবুলাইজার দেয়া হয়েছিল। পরে রাতে ২ টার দিকে মারা যান তিনি।জেল সুপার বলেন, শহিদুল ইসলাম রতন এক মাস আগে নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসে। আসার পর থেকে তিনি নিয়মিত চিকিৎসা পেয়ে এসেছিলেন। সকালে তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

Check Also

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া সংবাদ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *