সর্বশেষ সংবাদ ::

ধুনট বাজারে তিন ব্যবসায়ীর জরিমানা

 

ধুনট বাজারে তিন ব্যবসায়ীর জরিমানা

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনাকালে তিনজন ব্যবসায়ীকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিকালে ধুনট উপজেলা সদরের বাজার মনিটরিংকালে ওই ব্যবসায়ীদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল। ধুনট ইউএনও হিমেল রিছিল জানান, সোমবার বিকালে ধুনট উপজেলার ধুনট বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা
হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা সংরক্ষণ না করায় বাজারের তিন বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোতাবেক ৫০০ টাকা করে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে ধুনট থানা পুলিশ উপস্থিত থেকে মোবাইল কোর্টকে সহযোগিতা করেছেন।

Check Also

সান্তাহারে আলোচিত হত্যার রাকিকা আক্তার রাকার পরিবারের খোঁজ খবর নেয় পৌর বিএনপির নেতৃবৃন্দরা

বগুড়া সংবাদ : মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়ার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া মহল্লায় প্রতিবেশীর দ্বারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *