সর্বশেষ সংবাদ ::

প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কাহালুতে শিক্ষকদের মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কাহালুতে শিক্ষকদের মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান

বগুড়া  সংবাদ: প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মঙ্গলবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ কাহালু উপজেলা শাখার আয়োজনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন কর্মসূচীর পূর্বে কাহালু উপজেলা নির্বাহি আফিসার মোছা. মেরিনা আফরোজ এর মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত মানব বন্ধন কর্মসূচী ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ কাহালু উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান, সিনিয়র সহ-সভাপতি নুরুল আলম, আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার আলী, অর্থ সম্পাদক সানোয়ার হোসেন সহ বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ কাহালু উপজেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ।

Check Also

সান্তাহারে আলোচিত হত্যার রাকিকা আক্তার রাকার পরিবারের খোঁজ খবর নেয় পৌর বিএনপির নেতৃবৃন্দরা

বগুড়া সংবাদ : মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়ার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া মহল্লায় প্রতিবেশীর দ্বারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *