সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে কিশোর নিহত

বগুড়া সংবাদ   :  বগুড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার কৈচর মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো: রিয়াদ। সে ওই এলাকার মৃত তারার ছেলে এবং সে শহরের একটি ছাপাখানায় কাজ করতো। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ।

টনাস্থলে থাকা হাসান নামের এক যুবক বলেন, ‘সন্ধ্যার দিকে আমরা কয়েকজন দেখি রক্তাক্ত অবস্থায় কৈচর খেলার মাঠে রিয়াদ পড়ে আছে। তখন আমিসহ আর একজন মিলে দ্রুত রিয়াদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। রিয়াদের উরুর উপরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।’

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ বলেন, বিকালে কৈচর মাদ্রাসা মাঠে দুই গ্রুপের ফুটবল খেলা চলছিল। খেলার এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়৷ সেই সময় রিয়াদকে ছুরিকাঘাত করা হয়৷ পরে রাত ৯টার দিকে শজিমেক হাসপাতালে রিয়াদের মৃত্যু হয়৷ তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Check Also

বগুড়ায় গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বগুড়া সংবাদ :ঈদকে সামনে রেখে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *