সর্বশেষ সংবাদ ::

কাহালুতে মাধ্যমিক স্কুল বিতর্ক উৎসব অনুষ্ঠিত

কাহালুতে মাধ্যমিক স্কুল বিতর্ক উৎসব অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: মঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাধ্যমিক স্কুল বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত মাধ্যমিক স্কুল বিতর্ক উৎসবে মাগুড়া ইউএম আলিম মাদ্রাসার দল
চ্যাম্পিয়ন হয়। বিতর্ক উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
রেবেকা সুলাতানা ডলি, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসিনুজ্জামান শাহিন, কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত আখতার খানম, বিতর্ক উৎসবের বিচারক কাহালু সরকারি কলেজের প্রভাষক পি এম মাকছুদুর রহমান মাসুদ, বাহালু সরকারি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রউফ প্রমুখ।

Check Also

বগুড়ায় এক দিনের নবজাতককে গলা কেটে হত্যা, গ্রেপ্তার মা-বাবা

বগুড়া সংবাদ: বগুড়া সদরে এক দিন বয়সী নবজাতক সন্তানকে গলা কেটে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *