সর্বশেষ সংবাদ ::

কাহালুতে কর্মসংস্থান সহায়ক বিপনি বিতান পরিদর্শন করলেন যুগ্ম সচিব সৈয়দ মোস্তাক হাসান

বগুড়া সংবাদ: “ভিক্ষুক পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান” শীর্ষক কর্মসূচীর আওতায় গত বুধবার বগুড়ার কাহালুর বিভিন্ন বিপনি বিতান সহ উপজেলা সমাজসেবা অফিস পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্ম
সচিব) সৈয়দ মোস্তাক হাসান। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক দেবাশীস সরদার, কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ, বগুড়া জেলা সমাজসেবা
কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান, কাহালু উপজেলা সমাজসেবা অফিসার মো. আবিদুর রহমান। পরিদর্শন শেষে “ভিক্ষুক পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান” শীর্ষক কর্মসূচীর আওতায় ২ জন ভিক্ষুকদের মাঝে মালামাল সহ দোকান ঘর বিতরণ করা করেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) সৈয়দ মোস্তাক হাসান।

Check Also

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ পাইলট কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়া সংবাদ : বগুড়ার গাবতলীতে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সরকারের বহুল আলোচিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *