সর্বশেষ সংবাদ ::

সান্তাহার প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন

সান্তাহার প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার রাত ১০ টায় সান্তাহার প্রেস ক্লাব মিলায়তনে প্রেস ক্লাবের সহ-সভাপতি এমআর ইসলাম রতনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে ৭ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি ঘোষণা করেন প্রেস ক্লাবের সদস্য জিআরএম শাহজাহান। কমিটিতে খায়রুল ইসলামকে আহবায়ক ও রতন ইসলাম, সাগর খান, গোলাম রব্বানী দুলাল ও মনসুর আলীকে যুগ্ন আহবায়ক এবং আবু বক্কর সিদ্দিক ও তোফায়েল হোসেন লিটনকে সদস্য করে সাত সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি গঠন করা হয়। আলোচনা সভায় শেষে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, হারেজুজ্জামান হারেজ, এএফএম মমতাজুর রহমান, রবিউল ইসলাম রবিন, বুলবুল আহম্মেদ, রোকনুজ্জামান রুকু, নেহাল আহম্মেদ প্রান্ত, রাকিবুল হাসান রাকিব, নয়ন হোসেন প্রমুখ।

Check Also

দুপচাঁচিয়ায় চুরি যাওয়া মাটরসাইকল উদ্ধার \ গ্রপ্তার দুই

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় চুরি যাওয়া মাটরসাইকল সহ দুই চারক গ্রপ্তার করছ থানা পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *