সর্বশেষ সংবাদ ::

কাহালুতে সড়ক দূর্ঘটনায় মহিলা সহ ২ ব্যক্তির মৃত্যু

বগুড়া সংবাদ :  রোববার সকাল পৌনে ৭ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালুর বিবিরপুকুর বাজারের মুরগী হাটের সামনে অজ্ঞাতনামা নাইট কোচের ধাক্কায় এক মহিলা যাত্রী রতœা বেগম (৩৫) ও
দুধ বিক্রেতা সৈকত আহমেদ টুনু (২২) ঘটনাস্থলে মারা যান। রত্না  বেগম কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের লোহাজাল গ্রামে তার পিতা মৃত ওয়াজেদ আলীর বাড়ীতে ঈদের দাওয়াত খাওয়ার জন্য
এসেছিলেন। পিতা বাড়ী থেকে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।রত্না  বেগম বগুড়ার গাবতলী উপজেলার উনচর্কী গ্রামের জাহিদুর রহমান স্ত্রী ও দুধ বিক্রেতা সৈকত আহমেদ টুনু কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের লোহাজাল মধ্য পাড়ার খোদা বক্র এর পুত্র। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা মুত্যুর বিষয় নিশ্চিত করেছেন। তবে এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

Check Also

বগুড়ার গাবতলীতে শহীদ জিয়াউর রহমানের  ৪৫ তম সাহাদত বার্ষিকী পালিত 

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া)  :৩০ মে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির আয়োজনে মহান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *