সর্বশেষ সংবাদ ::

অটোটেম্পু ও সিএনজি মালিক সমিতির জরুরি তলবী সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়া জেলা অটোটেম্পু ও সিএনজি মালিক সমিতির জরুরি তলবী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আদমদীঘি উপজেলার সান্তাহার উপহার টাওয়ারে সেফালী কনভেনশন সেন্টারে সভাটির আয়োজন করা হয়। অটোটেম্পু ও সিএনজি মালিক সমিতির সহ সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মতিউর রহমান টিটুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রখেন আদমদীঘি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী পরিচালক খালেদা জাহান, শ্রম কর্মকর্তা শরিফুর রহমান, অফিস সহকারি আজাদ রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, কাউন্সিলর হুমায়ন কবির বাদশা, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এন এইচ মিলন, সাধারন সম্পাদক ফেরদৌস হাসান সুমন, অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নে সাবেক সভাপতি রুহুল আমিন ঢালী, আওয়ামীলীগ নেতা সুমিনুল ইসলাম সুমন, মনোয়ার জাহিদ রোকন, আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, সাবেক ছাত্র নেতা তৌফিকুর রহমান সোহাগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মশিউর রহমান সজল প্রমূখ।

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *