সর্বশেষ সংবাদ ::

পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বগুড়ায় বায়ুদূষণ প্রতিরোধে কর্মশালা

বগুড়া সংবাদ : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোমবার (১০ই জুন২৪) পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় ও বগুড়া  জেলা কার্যালয়ের আয়োজনে পরিবেশ ভবনে বায়ু দূষণ প্রতিরোধে পরিবেশ বান্ধব ব্লকের ব্যবহার শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় পরিচালক (উপ-সচিব) মুহাঃ আহসান হাবিব। পরিবেশ অধিদপ্তর এর সরকারী পরিচালক তামিম হাসান এর সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করনে বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক সাইফুল ইসলাম ও আসাদুর রহমান, সহকারী পরিচালক নাজমুল হোসাইন, মলিন মিয়া, মিজানুর রহমান, ফারুক হোসেন ও রফিকুল ইসলাম প্রমূখ।

Check Also

ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

বগুড়া সংবাদ :  উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *