সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

আদমদীঘিতে জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বগুড়া সংবাদ :  বগুড়ার আদমদীঘিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের যৌথ উদ্যোগে আদমদীঘি গো-হাটি জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, বিএনপি নেতা মোখলেছার রহমান, সাজেদুল রহমান অ্যাঞ্জেল, কামাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, সাগর হোসেন, কারমান হোসেন, জুয়েল রানা, তৌহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমিন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, শরিফুল হোসেন, কৃষক দলের নেতা রুবেল হোসেন, আবু বেলাল, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম সাকিব, সাংগঠনিক সম্পাদক বাপ্পি হাসান রাহুল, সহ-সভাপতি মেজবাউল হাসান জিহাদ, মহসিন আলী, আসাদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সোহানুর রহমান, মুস্তাফিজ, আরাফাত, নাদিম প্রমুখ। দোয়া শেষে দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

Check Also

আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা পুজা উদযাপনের লক্ষ্যে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *