সর্বশেষ সংবাদ ::

ধুনটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

বগুড়া সংবাদ : পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উজ্জ্বল সরকার তাঁর বন্ধু শিখর হাওলাদারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চৌবাড়িয়া গ্রাম থেকে ধুনট উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। পথে ধুনটের মাঠপাড়া এলাকায় পৌঁছালে ধুনট শহর থেকে শেরপুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক উজ্জ্বল সরকার নিহত হন।
এ সময় গুরুতর আহত শিখর হাওলাদারকে স্থানীয় লোকজন উদ্ধার করে অটোরিকশাযোগে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে ধুনট থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনায় জড়িত ট্রাকচালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

Check Also

আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের কয়েল চুরি

বগুড়া  সংবাদ :বগুড়ার আদমদীঘিতে সেচ পাম্পে ব্যবহৃত তিনটি ট্রান্সফরমারের কয়েল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার চাঁপাপুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *