সর্বশেষ সংবাদ ::

সিরাজগঞ্জে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার, ট্রাক জব্দ

বগুড়া সংবাদ :  মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ৩০ মে ২০২৪ খ্রিঃ সকাল ১০.১৫ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুরকা বাজারস্থ পাপিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত ভুট্টা বোঝাই ০১টি ট্রাক, ০২টি মোবাইল ফোন ও নগদ ১,৭৯০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি ১। মোঃ পারভেজ ইসলাম (২২), পিতা-মোঃ আমিনুর রহমান, সাং-ডালিয়া এবং ২। মোঃ হৃদয় ইসলাম (২০), পিতা-মোঃ সোলেমান মন্ডল, সাং-ছোটখাতা, উভয় থানা-ডিমলা, জেলা-নীলফামারী।

  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ট্রাকযোগে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।  গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Check Also

বগুড়ায় বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৭ আহত প্রায় ২৫জন

বগুড়া সংবাদ : বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের চাপায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *