সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, ফ্যাসিস্টরা নাশকতা করে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তা কোনদিন করতে দেয়া হবেনা। যারা এখন জ্বালাও-পোড়াও করছে, তারা একসময় বলেছিল, যে হাত দিয়ে আগুন দেবে, সে হাত পুড়িয়ে দেওয়া হবে। সেই কথা এখন তাদের জন্যই প্রযোজ্য হয়ে গেছে।
তিনি বুধবার বিকেলে বগুড়া আইন কলেজ মাঠে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে দেশব্যাপি নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বগুড়া মহানগর জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। মহানগর আমীর অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সভাপতিত্বে ও সেক্রেটারী অ্যাডভোকেট আল আমিনের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা আব্দুল বাছেত, অধ্যাপক রফিকুল আলম, মাওলানা হেদায়েতুল ইসলাম, সেলিম রেজা, শ্রমিক নেতা আজগর আলী, আব্দুস সালাম তহিন, অধ্যক্ষ ইকবাল হোসেন, মাহফুজুল হক, শহীদুর রহমান, মোখলেছুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, ফ্যাসিস্টরা ১৭ বছরে হাজারো মানুষকে হত্যা, ক্রসফায়ার, গুম করা হয়েছে এবং আয়নাঘর প্রতিষ্ঠা করা হয়েছিল। একই সঙ্গে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে রাজনীতি ও সংসদীয় ব্যবস্থাসহ সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল। ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সংবিধান পরিবর্তন থেকে শুরু করে এমন কোনো ঘৃণ্য কাজ নেই, যা তারা করেনি। তাদের মানুষ ঘৃণা করে।

Check Also

বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : মঙ্গলবার বিকেলে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়া’য় ইসলামিক স্টাডিজ গ্রুপের নির্বাহী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *