সর্বশেষ সংবাদ ::

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী দীর্ঘদিন পলাতক থাকার গ্রেফতার

বগুড়া সংবাদ : র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার জেলার সদর থানাধীন মাটিডালি এলাকায় পাঁচবিবি থানার মামলা নং-০৭, তারিখ ১০/১২/০৯ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ খ(১)(খ) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ জুয়েল (৩৪) অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ২৫ এপ্রিল ২০২৪ ইং তারিখ ০৩০০ ঘটিকায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন মাটিডালি এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ জুয়েল (৩৪), পিতা- মোঃ আঃ গফুর, সাং- মধ্যবাসুদেবপুর মাঠপাড়া, থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাকিমপুর থানা, দিনাজপুরে হস্তান্তর করা হয়েছে।

Check Also

বগুড়ার শিবগঞ্জ, মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী এবং নবগঠিত মোকামতলা উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *