সর্বশেষ সংবাদ ::

গণধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার

বগুড়া সংবাদ : র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা হতে গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি গ্রেফতার।

অদ্য ২৫ এপ্রিল বিকাল আনুমানিক ১৬.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র সদর কোম্পানি একটি আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় ‘‘সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায়” একটি অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি মোঃ মনির হোসেন (২২)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামির বিরুদ্ধে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মামলা নং-৩১, তারিখ ১৯ এপ্রিল ২০২৪ খ্রি; ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(৩) গণধর্ষণ করার অপরাধে একটি মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

Check Also

বগুড়া মহানগর জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : শনিবার বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বগুড়া মহানগর জামায়াতের রুকন সমাবেশ কেন্দ্রীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *