
বগুড়া সংবাদ : বাড়ি থেকে বের হওয়ার পর স্ত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্বামী। গত ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার ) বিকেলে তার নিজ বাড়ি কলসা রথবাড়ি মহল্লার থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। গত ১০ দিনেও উদ্ধার হয়নি।
নিখোঁজ নারী হলেন মোছা: অন্তরা (১৯) তিনি কলসা রথবাড়ি এলাকার বাসিন্দা। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় তার স্বামী রেজাউল ইসলাম নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে গত ২১সেপ্টেম্বর (সোমবার) আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং- ১০৭৬।
পরিবারের পক্ষ থেকে কেউ ওই নারীর সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার স্বামী মুঠোফোনে যোগাযোগ ০১৭৯৬-৭৬৭৪৬৬ এই জানানোর অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, এ ঘটনায় থানায় সাধারণ একটি নিখোঁজের ডায়েরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা