
বগুড়া সংবাদ : শ্রমিক নেতা লিটন শেখ বাঘার জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আটটায় বগুড়া জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত হয়ে লিটন শেখ বাঘাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। পরে অতিথিদের সঙ্গে নিয়ে তিনি কেক কাটেন।
এ সময় শ্রমিক নেতারা লিটন শেখ বাঘার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেন। তারা বলেন, শ্রমিকদের অধিকার, কল্যাণ ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে লিটন শেখ বাঘা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। শ্রমিকদের পাশে থেকে তাঁর এ ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ৯ নম্বর ওয়ার্ড কমিটির সদস্যসচিব মিঠু, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আরমান হোসেন ডলার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস হোসেন, ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মো. পটু, জাতীয়তাবাদী প্রযুক্তি দল বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন, শ্রমিক নেতা মাসুদ রানা, জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি মো. লস্করসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।