সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়া সংবাদ  : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহফুজুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, বগুড়া মহানগর বিএনপির  সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু,
 কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. শামসুল আলম,
বগুড়া জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক  নাজমা আকতার,
বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান,
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ।
এ ছাড়া উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা।
টুর্নামেন্টে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চার প্রসার, পারস্পরিক সম্প্রীতি, দলীয় মনোভাব ও আন্তবিভাগীয় সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Check Also

বগুড়া সদর উপজেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *