সর্বশেষ সংবাদ ::

কাহালুতে উপজেলা সাপোর্ট ফোরামের উদ্যোগে আরডাব্লিউভিএল বিষয়ক সভা

বগুড়া সংবাদ  : বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা সাপোর্ট ফোরামের আয়োজনে আরডাব্লিউভিএল বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ডাব্লিউডিডিএফ ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নছার উদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডাব্লিউডিডিএফের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি। এ সময় আরও বক্তব্য দেন আরডাব্লিউভিএল প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর শিখা আক্তার, এমইএএল অফিসার ফয়সাল, উপজেলা সাপোর্ট ফোরামের সদস্য ও সাংবাদিক মো. আব্দুল মতিন, মাহবুবুল আলম এবং মসজিদের ইমাম মোজাম্মেল হক প্রমুখ।
সভায় শিক্ষক, জনপ্রতিনিধি, সমাজসেবক, এনজিও প্রতিনিধি, ইমাম ও প্রতিবন্ধী নারীরা অংশগ্রহণ করেন।

 

Check Also

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় ৬০ বছরের কারাদণ্ড

বগুড়া  সংবাদ : বগুড়ায় ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের মামলায় নুর ইসলামকে (৪০) ৩০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *